ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন বিজ্ঞাপন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু হচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাধবপুরে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, যুবকের এক বছরের কারাদণ্ড

  • আপডেটের সময় : ০৬:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১৫৭ সময় দৃশ্য
৩২৬

এম এ বাছির রাজা মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশের এক কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছাতিয়াইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইসমাইল মিয়া (২৭)। তিনি ছাতিয়াইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মলাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল মিয়া পরিবারের সদস্যদের মারধর করছিলেন। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া ঘটনাস্থলে যাওয়ার পথে ছাতিয়াইন বাজার এলাকায় পৌঁছালে ইসমাইল তাঁর ওপর হামলা করেন। এতে পুলিশ কর্মকর্তা ও পরিবারের সদস্যসহ কয়েকজন আহত হন।

পরে স্থানীয় লোকজন ইসমাইল মিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ঘটনাস্থলে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসমাইলকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ইসমাইল মিয়া তাঁর মা-বাবাকে মারধর করছিলেন। খবর পেয়ে পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ সেখানে গেলে পরিস্থিতি সামাল দিতে গিয়ে তিনিও আহত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে সাজা দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন

মাধবপুরে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, যুবকের এক বছরের কারাদণ্ড

আপডেটের সময় : ০৬:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬