ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তারাগঞ্জে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টাঙ্গাইলে অবৈধ এলপিজি গ্যাসসহ ৩০০ বোতল জব্দ, ১ লাখ টাকা জরিমানা ছেলের জন্য পাত্রী দেখতে গিয়ে হানিট্র্যাপের শিকার বৃদ্ধ, প্রধান আসামি গ্রেপ্তার ‎HAMKO’ নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী বৃহত্তর টেকপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫২ ‎বরিশালে শেবাচিমে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্ভোধন  ও সৌন্দর্যবর্ধন নতুন পরিচয়ে, নতুন উদ্যমে দৈনিক আজকের জনবাণীতে মোঃ আরিফুল ইসলাম সুমন,

লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময় : ০৮:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৫০ সময় দৃশ্য
৬৮

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে কৃষি ক্ষেত্রে শৃঙ্ক্ষলা রক্ষা ও সারের অবৈধ পাচার রোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) লালপুর বাজারে অনুমোদন ব্যতীত পার্শ্ববর্তী ইউনিয়নে সার পাঠানোর অপরাধে এক বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিসিআইসি অনুমোদিত উক্ত ডিলার লালপুর বাজার থেকে নির্ধারিত এলাকার বাইরে অন্য ইউনিয়নে সারের চালান পাঠাচ্ছেন—কৃষকদের এমন সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সারের একটি চালান আটক করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবির হোসেন । পরবর্তীতে তাঁর নেতৃত্বে উক্ত স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ডিলারকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে দণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রীতম কুমার হোড়।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্যে এবং নির্ধারিত স্থানে সঠিক সময়ে সারের সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের মনিটরিং ও আইনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

‎বরিশাল সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ ও হাসপাতালে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০৮:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬