ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক আগামীকাল শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর উরস শরীফ রাস আল খাইমাহতে নিখোঁজ আমিরাতি নারী শেখার মৃত্যুর খবর নিশ্চিত করল পুলিশ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা, ২ পয়েন্টে জয়ী জামাই দল মান্দায় বিল মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইপিজেডের বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নি/খোঁজ জুবায়েরের ম/রদেহ উ/দ্ধার

ধুনটে ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান ও ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : ০৬:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২৬ সময় দৃশ্য
৪৭

(বগুড়া) প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলায় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকাদান এবং ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪:০০ ঘটিকায় ধুনট
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব ভরণশাহী গ্রামে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ রেহানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপপরিচালক ড. মোঃ আব্দুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল রাকিব।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা গবাদিপশুর বিভিন্ন মারাত্মক রোগ প্রতিরোধ এবং খামারিদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টিকাদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। খামারিদের গবাদিপশু রক্ষায় এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়।

পরে খামারিদের মাঝে বিনামূল্যে পিপিআর ভ্যাকসিন প্রদানসহ প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগলকে টিকাদানের আওতায় আনার ওপর বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়। এই পুরো কার্যক্রমে প্রায় ৩২,০০০ ডোজ ভ্যাকসিন, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দেয়া হবে।

​অনুষ্ঠানে স্থানীয় এলাকার অসংখ্য খামারি ও সাধারণ গবাদিপশু পালনকারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক

ধুনটে ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান ও ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

আপডেটের সময় : ০৬:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬