
(বগুড়া) প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলায় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়ার বিনামূল্যে পিপিআর টিকাদান এবং ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪:০০ ঘটিকায় ধুনট
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব ভরণশাহী গ্রামে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ রেহানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপপরিচালক ড. মোঃ আব্দুস ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল রাকিব।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা গবাদিপশুর বিভিন্ন মারাত্মক রোগ প্রতিরোধ এবং খামারিদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত টিকাদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। খামারিদের গবাদিপশু রক্ষায় এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়।
পরে খামারিদের মাঝে বিনামূল্যে পিপিআর ভ্যাকসিন প্রদানসহ প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগলকে টিকাদানের আওতায় আনার ওপর বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়। এই পুরো কার্যক্রমে প্রায় ৩২,০০০ ডোজ ভ্যাকসিন, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দেয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় এলাকার অসংখ্য খামারি ও সাধারণ গবাদিপশু পালনকারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

























