ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক আগামীকাল শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর উরস শরীফ রাস আল খাইমাহতে নিখোঁজ আমিরাতি নারী শেখার মৃত্যুর খবর নিশ্চিত করল পুলিশ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা, ২ পয়েন্টে জয়ী জামাই দল মান্দায় বিল মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইপিজেডের বিভিন্ন এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর চিলমারী উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৬ জন শিক্ষকের বরণ ও ৫ জন শিক্ষকের বিদায় অনুষ্ঠান বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নি/খোঁজ জুবায়েরের ম/রদেহ উ/দ্ধার

লালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

  • আপডেটের সময় : ০৩:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দৃশ্য
৪৩

 (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারনামীয় ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, যৌথ ও সমন্বিত এই অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং, পেনাল কোডসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ৪ জন, মোবাইল প্রতারণা ও হ্যাকিং মামলার ২ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ১ জন এবং পেনাল কোডের মামলার ৩ জন রয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আশিষ লাল ভৌমিক, কামরুল সরদার (৩৫), সুজন ইসলাম (৩০), জুয়েল রানা (৪৪), আকাশ হোসেন (২২), লিখন আহম্মেদ (১৬), নয়ন (৩৬), শাহ আলম (৪৫), মোস্তফা কামাল (৩৫), আজাহার আলী (৫০), পলাশ ইসলাম (২৫), সম্রাট আলী (২৪) ও শাকিল হোসেন (৩৮)। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযান শেষে লালপুর থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার মোঃ শরিফুল হক জানান, রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজি মহোদয়ের দিকনির্দেশনায় পাবনা, নাটোর, মেহেরপুর, কুষ্টিয়া ও রাজশাহীর চরাঞ্চলে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। লালপুর অঞ্চলে একশ’রও বেশি পুলিশ সদস্য অংশ নিয়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হন।

প্রেস ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন নাটোরের সহকারী পুলিশ সুপার মোঃ ইফতেখার আলম, বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এবং লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।

Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরের তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের সদস্য ডিবি পুলিশের জালে আটক

লালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

আপডেটের সময় : ০৩:২৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬