ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ ধুনটে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন সনির যোগদান, ফারিয়ার শুভেচ্ছা নীলফামারীতে লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভোলা-তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকারের অভিযোগ, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন কোটালীপাড়ায় অফিস চলাকালিন সময় অসুস্থ হয়ে পড়লেন প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের অফিস সহকারি কক্সবাজারের টুকটাক রিসোর্টে অগ্নিকাণ্ডে আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা নিহত আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ২ তজুমদ্দিন বাজার পরিচ্ছন্ন রাখতে ইউএনও বনি আমিনের নেতৃত্বে অভিযান রামু চৌমুহনীতে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ অভিযান, ফুটপাত দখলমুক্ত বড় কুঠি ঘাট: উন্মুক্ত পরিবেশ ও সাধারণ মানুষের অধিকারের লড়াই

ইনানীর রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, স্বজন হারানোর আহাজারি

  • আপডেটের সময় : ০১:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২৮ সময় দৃশ্য
৪১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হৃদয়বিদারক একটি ভিডিও। ভিডিওতে এক নারীকে কান্নায় ভেঙে পড়ে বারবার বলতে শোনা যায়, আমার সাইফকে আইন্না দাও। স্বজনকে ফিরে পাওয়ার আকুতি আর আহাজারিতে ভারী হয়ে ওঠে ঘটনাস্থলের পরিবেশ।

জানা গেছে, ওই নারী পূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তবে সাইফের সঙ্গে তাঁর সম্পর্ক কী এবং তিনি বেঁচে আছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে ১৭ জন পর্যটক ছিলেন। নিহত ব্যক্তিরা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর শুরু হয় উদ্ধার কার্যক্রম।

এদিকে, অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনের সূত্রপাত, অগ্নিনিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না এবং রিসোর্ট কর্তৃপক্ষের ভূমিকা এসব বিষয় এখনো স্পষ্ট নয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩

ইনানীর রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, স্বজন হারানোর আহাজারি

আপডেটের সময় : ০১:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬