ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা- ব্যথা-কুয়াশার-বিউগল

  • আপডেটের সময় : ০৩:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১১৫ সময় দৃশ্য
২৮৬

আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি
সে অশ্রু হয়ে লেপ্টে গেছে
চোখ থেকে কপলে, বুকে ; হাতে।
বিবর্ণ বিষাদ নিয়ে
এখনও তার বয়ে চলা ধমনির
শিরা- উপশিরা হয়ে হৃৎপিণ্ডে।

গোপন নিস্তব্ধ অরণ্য সে ;
সে, ব্যথা-কুয়াশার-বিউগল ;
বুকের ঘাসে বেজে ওঠে
শিশির-নিনাদে।

আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি
সে দীর্ঘশ্বাসে ডাহুকের ডাক,
স্মৃতির অবয়ব আর ছেঁড়া ছেঁড়া মুখ সমেত
উড়ে গেছে নৈঋতে।

অন্ত-ধামের সন্ধ্যা সে,
সে অতীন্দ্রিয় মৃত সরোবর।
স্নায়ুর সলীলে বিবিধ ক্ষত এঁকে
দিয়ে গেছে ধূ-ধূ বালুচর।

আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি
সে কষ্টের উপসংহার।
বেদনার মরু-সমুদ্রে অন্বয়ীনীল দ্রিদিম শব্দে
মাস্তুল জাহাজের ন্যায় ছেঁড়ে গেছে
দূর থেকে সুদূরে, আরও দূরে ;
উপচ্ছায়া অন্ধকারে ।

আকন্ঠ তিয়াসা সে,
সে উজ্জয়িনী তীর,
খুদকুঁড়ো অর্জন সে,
দীর্ণ বিদ্ধ জখমে সে সুখ-অসুখ।

আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি
তার ডানায় কেবলই শূন্যতার ঘ্রাণ ;
ফুসফুসে, নিঃশ্বাসে,
আমার প্রতিটা শ্বাস-প্রশ্বাসে
মহাশূন্যতা গেঁথে দিয়ে
নিঃসীমের নভো-নীলে উড়ে গেছে ।

#শহিদুল ইসলাম জিতু

 

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

নিখোঁজ সংবাদ

কবিতা- ব্যথা-কুয়াশার-বিউগল

আপডেটের সময় : ০৩:৫৬:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
২৮৬

আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি
সে অশ্রু হয়ে লেপ্টে গেছে
চোখ থেকে কপলে, বুকে ; হাতে।
বিবর্ণ বিষাদ নিয়ে
এখনও তার বয়ে চলা ধমনির
শিরা- উপশিরা হয়ে হৃৎপিণ্ডে।

গোপন নিস্তব্ধ অরণ্য সে ;
সে, ব্যথা-কুয়াশার-বিউগল ;
বুকের ঘাসে বেজে ওঠে
শিশির-নিনাদে।

আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি
সে দীর্ঘশ্বাসে ডাহুকের ডাক,
স্মৃতির অবয়ব আর ছেঁড়া ছেঁড়া মুখ সমেত
উড়ে গেছে নৈঋতে।

অন্ত-ধামের সন্ধ্যা সে,
সে অতীন্দ্রিয় মৃত সরোবর।
স্নায়ুর সলীলে বিবিধ ক্ষত এঁকে
দিয়ে গেছে ধূ-ধূ বালুচর।

আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি
সে কষ্টের উপসংহার।
বেদনার মরু-সমুদ্রে অন্বয়ীনীল দ্রিদিম শব্দে
মাস্তুল জাহাজের ন্যায় ছেঁড়ে গেছে
দূর থেকে সুদূরে, আরও দূরে ;
উপচ্ছায়া অন্ধকারে ।

আকন্ঠ তিয়াসা সে,
সে উজ্জয়িনী তীর,
খুদকুঁড়ো অর্জন সে,
দীর্ণ বিদ্ধ জখমে সে সুখ-অসুখ।

আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি
তার ডানায় কেবলই শূন্যতার ঘ্রাণ ;
ফুসফুসে, নিঃশ্বাসে,
আমার প্রতিটা শ্বাস-প্রশ্বাসে
মহাশূন্যতা গেঁথে দিয়ে
নিঃসীমের নভো-নীলে উড়ে গেছে ।

#শহিদুল ইসলাম জিতু

 

আলোকিত সময়/রেবারা