ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ জলঢাকায় (নীলফামারী) আগাম ফুলকপি চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা অনিবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসনের বিধান সহজ করল বাংলাদেশ ব্যাংক। আশুলিয়ায় মরহুম আনাব আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উজিরপুরব বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন তেঁতুলিয়ায় তিরনই-রনচণ্ডী তুলসিয়া বিল উপ-প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত আবুধাবিতে ২০ দিরহাম নিয়ে বিরোধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে পটিয়ার প্রবাসী পুলক নাথ নিহত

হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাধবপুরের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেটের সময় : ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২৫ সময় দৃশ্য
৩৫

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হবিগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চারবারের চেয়ারম্যান আলহাজ এস.এফ.এ.এম. শাহজাহান।

সোমবার (২ নভেম্বর) হবিগঞ্জে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় তাঁকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

আলহাজ এস.এফ.এ.এম. শাহজাহান দীর্ঘদিন ধরে মাধবপুরের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলনের অংশ হিসেবে দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা, রক্তদান এবং অসহায় মানুষের সহায়তায় কাজ করে আসছে। নতুন কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ায় হবিগঞ্জ জেলা ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, তাঁর নির্বাচিত হওয়ার খবরে মাধবপুরসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাঁকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন, তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং বিপদগ্রস্ত ও অসহায় মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখবে।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ

হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাধবপুরের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান

আপডেটের সময় : ০৯:৫৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬