
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৭ই নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের লক্ষ্যে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
৪ ঠা নভেম্বর বুধবার সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।
সভায় আফরোজা খানম নাসরিন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এক অধ্যায়। এই দিনের চেতনাকে ধারণ করে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আগামী ৭ই নভেম্বরের বিভিন্ন কর্মসূচি সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
আলোকিত সময়/রেবারা


















