ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘদিন পর বামনা প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে আলোচনা, উদ্যোগে রুহুল আমিন শরীফ বরিশালে জেন্ডার বৈষম্য দূরীকরণে লাভ ফর ফ্রেন্ডসের উদ্যাগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী আমিরাত, আবুধাবিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক দুবাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জন নিহত, তদন্তে কর্তৃপক্ষ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল মধুপুরে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন বরগুনায় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলন গোপালগঞ্জে তাণ্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার নিখোঁজ সংবাদ সাভারে জমি দখল, হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মানববন্ধন

দুবাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জন নিহত, তদন্তে কর্তৃপক্ষ

  • আপডেটের সময় : ১২:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ সময় দৃশ্য
১১

মোঃ আবদুল্লাহ আল মামুন, দুবাই প্রতিনিধি, সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উদ্ধার ও জরুরি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষায়িত জরুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স কর্মী, বেসামরিক প্রতিরক্ষা দল এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে দুর্ঘটনা নিয়ে গুজব বা অপ্রমাণিত তথ্য প্রচার না করে সরকারি সূত্রের ওপর নির্ভর করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফুজাইরাহর দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ১৪ জন

এর আগে গত ১২ নভেম্বর ফুজাইরাহর শেখ খলিফা বিন জায়েদ সড়কে পৃথক দুটি সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। নিহতদের মধ্যে ১০ জন আমিরাতি ও চারজন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, প্রথমে একটি গাড়ি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে দুটি শিপিং কনটেইনার বহনকারী আরেকটি ট্রাক উল্টে যাওয়ার আগে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে মোট ১৮টি যানবাহন ও পাঁচটি ট্রাক দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল।

ওই ঘটনায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রযুক্তিগত মূল্যায়ন ও ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছিল ফেডারেল পাবলিক প্রসিকিউশন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের গতিসীমা মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং যান চলাচল ধীর হয়ে এলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

দীর্ঘদিন পর বামনা প্রেসক্লাবে কমিটি গঠন নিয়ে আলোচনা, উদ্যোগে রুহুল আমিন শরীফ

দুবাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে ১১ জন নিহত, তদন্তে কর্তৃপক্ষ

আপডেটের সময় : ১২:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬