ঢাকা ০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন বিজ্ঞাপন ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু হচ্ছে গুলশান ক্লাব অলিম্পিয়াড হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ১৮ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ তাড়াশে ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি-সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ মধুপুরে বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন এমপি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে নদীতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ০৩:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৮৪ সময় দৃশ্য
১৪৫

ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর জুনায়েদ (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকায় নদীর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ ওই এলাকার মৃদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় তার তিন বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে তলিয়ে যায় জুনায়েদ। পরে স্থানীয় বাসিন্দা ও জেলেরা জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল শনিবার সকালে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে নিখোঁজের স্থান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর পানির নিচে তার মরদেহ খুঁজে পায়।

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পৌনে ১০টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তার সন্ধান পাওয়া যায়।

রাজশাহী থেকে আসা ডুবুরি দলের লিডার মশিউর রহমান জানান, কিশোরটি যেখানে পানিতে তলিয়ে গিয়েছিল, সেখান থেকে প্রায় ১৫০ মিটার দূরে নদীর ভেতরে তার মরদেহ পাওয়া যায়। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মরদেহ উদ্ধার করা হয়।

আলোকিত সময়/রেবারা

Tag :
জনপ্রিয় পোস্ট

স্কুলে ভর্তি কার্যক্রমের সূচি ঘোষণা, যেভাবে আবেদন

সিরাজগঞ্জে নদীতে ডুবে নিখোঁজের ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০৩:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬