আত্রাইয়ে এক ব্যক্তির করোনার লক্ষণ, বাড়ি লকডাউন

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

আত্রাইয়ে এক ব্যক্তির করোনার লক্ষণ, বাড়ি লকডাউন
মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় ঢাকা থেকে আসা এক জন অসুস্থ থাকায় সতর্কতা অবলম্বন করে তার বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্প্রতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম , এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রোকসানা হ্যাপি সরজমিনে প্রত্যক্ষ করে এই ব্যবস্থা নেন।ওই ব্যক্তির বাড়ি উপজেলার খাসখামার গ্রামে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়ছে, ওই ব্যক্তিকে হোমকোয়ারেন্টিনে রাখা হয়েছে। তার লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া বাড়িটিকে লকডাউন করা হয়েছে এবং পাশ্ববর্তী বাড়িঘরের লোকজনকে সতর্ক করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন গত সপ্তাহে ওই ব্যাক্তি ঢাকা থেকে বাড়ী আসার পর থেকেই জ্বর-কাশিতে ভুগছিলেন। বাড়ীটি লকডাউন করে ওয়ার্ড কমিটিকে সার্বক্ষনিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নিত্য প্রয়োজনীয় বিষয় আমাকে অবগত করতে বলছি যাতে কোন বিষয়ে তাদের সমস্যা না হয়।

alokito tv

Pin It on Pinterest