কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে হোমকোয়ারেন্টাইনে এক বৃদ্ধের মৃত্যু।

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে হোমকোয়ারেন্টাইনে এক বৃদ্ধের মৃত্যু।
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার অালীপুরের অামখোলা পাড়ায় নিজ বাড়িতে হোম কোয়ারেয়ান্টাইনে থাকা অবস্হায় ১৬ মে শনিবার রাত সাড়ে অাট টার দিকে করোনা উপসর্গ নিয়ে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার। তিনি জানান, সে দশদিন আগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা থেকে আসলে স্থানীয় ইউপি চেয়াম্যানের তত্ত্বাবধানে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। মৃত্যু ওই ব্যক্তিসহ তার সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। লতাচাপলী ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা জানান, মৃত্যু ব্যাক্তি পেশায় একজন পল্লী চিকিৎক ছিলেন। পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানা থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে থাকার নয় দিনের মাথায় তার মৃত্যু হয়। মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, তাৎক্ষনিক ভাবে তার বাড়িসহ ওই এলাকা লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest