ঢাকা ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, মে ১৭, ২০২০
রবিউল ইসলাম, রংপুর :
রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে এক চিকিৎসকসহ নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু। অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুরের তিন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার এক জনের করে নমুনায় করোনা শনাক্তের পজিটিভ ফল এসেছে।আক্রান্তরা হলেন, রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার এক বৃদ্ধ (৬০), মর্ডাণ মোড় এলাকার এক পুরুষ (৪৭), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক বিভাগের কর্মচারী (৩৬)। এনিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১৫ জনে।এছাড়া লালমনিরহাট পাটগ্রাম উপজেলা চত্ত্বর এলাকার এক যুবক (২৬) ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST