ঢাকা ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, মে ১, ২০২০
মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ ইসরাফিল আলম বলেছেন, এক সময়ের রক্তাক্ত জনপদ নামে খ্যাত রাণীনগর ও আত্রাই উপজেলায় আর কাউকে কখনো রক্তের হুলি খেলতে দেওয়া হবে না। ‘বর্তমান সরকারের সময় এই জনপদে যে শান্তির সুবাতাস বইছে তা আর কেউ নষ্ট করতে পারবে না। আমি ইসরাফিল আলম বেঁচে থাকতে আর কোন মায়ের বুক খালি হতে দিবো না। আমি আমার নিজের জীবনের বিনিময়ে এক সময়ের রক্তাক্ত জনপদের এই শান্তির সুবাতাস ধরে রাখবো ইনশাআল্লাহ৷ করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতিতে অনেক মানুষ আছেন যারা চক্ষুলজ্জার কারণে ঘরে খাবার নেই এই কথাটুকু বলতেও পারেন না। আপনারা সেই সব মানুষদের খবর আমাদের কাছে দিবেন আমরা গোপনে সেই সব মানুষদের ঘরে প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌছে দিয়ে আসবো তবুও আমার নির্বাচনী এলাকায় একটি মানুষকে না খেয়ে থাকতে দিবো না। তিনি আরও বলেন, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ খাবার সামগ্রী মজুদ আছে। শুধুমাত্র সঠিক তথ্য দিবেন ও করোনা ভাইরাস প্রতিরোধের নিয়মগুলো মেনে চলবেন এবং ঘরের বাহিরে বের হয়ে অযথা কোথাও জটলা করবেন না। এছাড়াও আশেপাশের কারো খাদ্যের অভাব থাকলে আমাদেরকে জানাবেন প্রয়োজনে আমরা প্রতিটি বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেবো।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST