পরযায়ী পাখি

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

পরযায়ী পাখি

পরযায়ী পাখি
নার্গিস আক্তার

 

ভিনদেশীয় পাখিগুলো
আমার দেশের অতিথ
উড়াল দিয়ে আসে ছুটে
আমার দেশের পথিক।

 

শুট করো না ওদের যেন
যতন করে রাখো
বিপদ এলে ভালোবেসে
আল্লাহকে ডাকো ‌

 

শীত কুয়াশায় পরলো শিশির
পৃথিবী ধোয়া ধোয়া
হাজার হাজার পাখপাখালির
কষ্ট হৃদয় ছোঁয়া।

 

পরিযায়ী পাখি এসে
গাছের ডালে বসে
ডুবা নালা বিলেঝিলে
উড়ে পাখি আসে।

 

শীতের পাখি দেখে খোকা
আনন্দে হাসে
পাখি ধরার শব্দ শুনলে
অশ্রু জলে ভাসে।

—————-

লেখক-নার্গিস আক্তার
ইসলাম পাড়া, গোপালগঞ্জ, বাংলাদেশ


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest