মোঃ হাসিম উদ্দিন, আঞ্চলিক প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ে শ্রমজীবি মানুষ, অসহায় কর্মহীন পরিবার গুলোকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসন চলন্ত ।
পৌর মেয়র জানান- আমারা সরকারি বরাদ্ধ পেয়েছি ২৫ মেট্রিক টন ।মানিবক সহয়তা কার্ড নয়শ পরিবারকে দেওয়া হয়েছে, বয়স্কভাতাসহ বিভিন্ন ভাতা ১০৬৫ জনের আছে, ওসএমএস এর চাল ১৮০০টি পরিবারকে দেওয়া হয়েছে ।এবং দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস শিবলী সাদিক এমপি তাঁর নিজস্ব তহবিল থেকে ৩০০০ হাজার পরিবারকে খাদ্য মামগ্রী প্রদান করেছেন, আমি আমার নিজস্ব অর্থয়ানে ৩হাজার ৫০০শ পরিবারকে খাদ্য সমাগ্রী দিয়েছি । এছাড়াও খাবারের জন্য ফোন দিলেই দেওয়া হচ্ছে খাদ্য সমাগ্রী ।