নাটোরের লালপুরে দুঃস্থদের জন্য আশা এনজিওর ২০০প্যাকেট খাদ্যসামগ্রী ইউএনওর নিকট হস্তান্তর

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মে ১২, ২০২০

নাটোরের লালপুরে দুঃস্থদের জন্য আশা এনজিওর ২০০প্যাকেট খাদ্যসামগ্রী ইউএনওর নিকট হস্তান্তর
সাহীন ইসলাম, লালপুর(নাটোর)প্রতিনিধি। নাটোরের করোনা ভাইরাস সংকট ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিতরণের জন্য আশা নাটোর বনপাড়ার পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে ২০০প্যাকেট খাদ্যসামগ্রী লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বাণী দ্যুতি নিকট হস্তান্তর করা হয় । খাদ্য সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আশা এনজিওর রাজশাহী বিভাগের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, অঞ্চল আরএম আবুল হাশেম, লালপুর বিএম বিপ্লব হোসেন, গোপালপুর ব্রাঞ্চ এবিএম মিজানুর রহমান ও লালপুর এবিএম ব্রাঞ্চ রুহুল আমীন সহ অন্যান্য কর্মি বৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবণ।

alokito tv

Pin It on Pinterest