কুড়িগ্রামের নিখোঁজ মানিজা’ এখন সান্তাহার জিআরপি থানায়।

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২১

কুড়িগ্রামের নিখোঁজ মানিজা’ এখন সান্তাহার জিআরপি থানায়।

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি।।
প্রায় ৬৫ দিন ধরে নিখোঁজ মালিজা এখন সান্তাহার জিআরপি থানায় রয়েছে। জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকায় ১৫ জুলাই সংবাদ প্রকাশিত হলে সান্তাহার রেলওয়ে পুলিশের নজরে পড়ে। এরই প্রেক্ষিতে আজ ২২ জুলাই সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক জাফর আলী দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেন। পরে সম্পাদক কুড়িগ্রাম প্রতিনিধি সাইফুর রহমান শামীম কে অবগত করলে তিনি কুড়িগ্রাম সদর থানা কে বিষয়টি অবগত করেন। উল্লেখ্য যে ,কুড়িগ্রাম পৌরসভাধীন ধরলাব্রীজ সংলগ্ন সওদাগড় পাড়া নিবাসী আলমগীরের স্ত্রী মালিজা বিভিন্ন জায়গায় চুরি, ফিতা ও মেয়েদের জিনিষপত্র বিক্রি করত। চলতি বছরের ২৫ মার্চ তারিখ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মালিজার সন্ধান চায় তার পরিবারের লোকজন শিরোনামে দৈনিক সারাবেলা পত্রিকায় ১৫ জুলাই সংবাদ প্রকাশিত হয়। ২২ জুলাই মালিজাকে পেয়ে সান্তাহার জিআরপি থানায় রাখা হয় বলে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে পুলিশের পরিদর্শক জাফর আলী। পরে জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদককে অবগত করেন। সম্পাদক কুড়িগ্রাম প্রতিনিধি কে জানালে তিনি কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার প্রলয় কুমার বর্মা কে অবগত করলে তার নির্দেশে পুলিশের একটি টিম মালিজার বাড়িতে যান এবং তাকে সান্তাহার থেকে আনার জন্য প্রস্তুতি চলছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার সেকেন্ড অফিসার প্রলয় কুমার বর্মা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest