মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :- পটুয়াখালীর দুমকিতে কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে ৪শ’৫০জন কৃষকের মাঝে বিনেমূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে দুমকি উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগত কৃষকদের মাঝে বিনেমূল্যে সার ও বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এড. মাসুদ আল-মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, উপজেলা আ’লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা প্রমুখ বক্তৃতাকরেন। আলোচনা শেষে ৫ ইউনিয়নের ৯০জন করে তালিকাভুক্ত ৪শ’ ৫০জন কৃষকের মাঝে বিনেমূল্যে ইউরিয়া, টিএসপি ও সিউরেটঅব পটাশ সার ও ভুট্টা, ডাল ও বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করা হয়।