ঢাকা ৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী বোর্ডে এসএসসির চলতি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় নকলের দায়ে চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃতরা রাজশাহী বোর্ডের চার জেলার পরীক্ষার্থী। এরম্যে নাটোরের বড়াইগ্রামে রিফাত মাহমুদ, নওগাঁর মান্দায় পলাশ হোসেন, বগুড়ার কাহালুতে স্বপন আকন্দ ও জয়পুরহাটের কালাইয়ে রাকিবুল হাসান। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ইংরেজী পরীক্ষায় বোর্ডে অসাধু উপায় অবলম্বনের জন্য চার পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিলো ১ লাখ ৮৯ হাজার ৪৬৭ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন, ১ লাখ ৮৮ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী। এ দিন অনুপস্থিত ছিল ৬৯৮ পরীক্ষার্থী ।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST