বীরগঞ্জে ডায়াবেটিস হাসপাতালের ভিত্তি প্রস্তর নির্মাণে মত বিনিময় সভা

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯

বীরগঞ্জে ডায়াবেটিস হাসপাতালের ভিত্তি প্রস্তর নির্মাণে মত বিনিময় সভা

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ সোমবার বিকালে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে বীরগঞ্জ হবিবর রহমান ডায়াবেটিস হাসপাতালের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে পৌর মেয়র মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আব্দুল লতিফ, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জবেদ আলী, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ছুটু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজা উর রৌফ, জমি দাতা ও বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব আজিজুল হক, বিমল চন্দ্র দাস সহ আরে অনেকে। বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, শীঘ্রই বীরগঞ্জ হবিবর রহমান ডায়াবেটিস হাসপাতালের নির্মাণ কাজ শুরু করা হবে। এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।


alokito tv

Pin It on Pinterest