নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে রানা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়,বড়াইগ্রাম উপজেলার হারোয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের শিশু পূত্র রানা সকালে খেলতে খেলতে নিখোঁজ হয়।অনেক খোঁজাখুজির পর সকাল ১০টার দিকে বাড়ির পেছনের ডোবায় রানার লাঁশ ভাসতে দেখে স্থানীয় লোজকন উদ্ধার করে। এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম।


alokito tv

Pin It on Pinterest