ঢাকা ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
মোঃ ফিরোজ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। আজ রবিবার সকাল ১১টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ্এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আশাউর রহমান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ ঝরনা বেগম, প্রেস ক্লাব সভাপতি তোফাজ্জল হোসেন, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সিদ্দিকুর রহমান, ব্র্যাক কর্মী আহসান হাবীব।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST