রাণীনগরে আওয়ামীলীগ নেতার বাসা থেকে ১৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২০

রাণীনগরে আওয়ামীলীগ নেতার বাসা থেকে ১৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার
মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতার বাসা থেকে ১৩৮ বস্তা সরকারি চাল উদ্ধার নওগাঁর রাণীনগরে আয়াত আলী (৬০)নামে এক আ’লীগ নেতার বাড়ি থেকে ১ শ ৩৮ বস্তা সরকারি ত্রানের চাল এবং ২শ পিচ খালি বস্তা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যায় তার গ্রামের বাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুনের নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় এসব উদ্ধার করা হয়েছে। আয়াত আলী কালিগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামের শৈলগাড়িয়া পাড়ার আয়েন উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন আ’লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫ মেট্রিকটন সরকারি ত্রাণের চাল এবং সরকারি ত্রাণের চালে ২০০পিচ খালি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে এসময় আয়াত আলী বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি বলেন, চাল গুলি উদ্ধার করে স্থানীয় কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest