রাজশাহীতে টিসিবির ট্রাকে চাঁদাবাজি, লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

রাজশাহীতে টিসিবির ট্রাকে চাঁদাবাজি, লাখ টাকা জরিমানা
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো:  রাজশাহী মহানগরীতে টিসিবির মালবাহী ট্রাক থেকে চাঁদাবাজি করায় দুই চাঁদাবাজকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার নগরীর নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন। রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে টিসিবির পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি হচ্ছে- এ ধরনের তথ্যের ভিত্তিতে বিকালে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন। এ সময় ঘটনার সত্যতা পেয়ে সেলিম এবং সাইদুর নামে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডিত ব্যক্তিরা টাকা দিয়ে সেখান থেকে ছাড়া পান বলে জানান এ কর্মকর্তা।

alokito tv

Pin It on Pinterest