রাজশাহীতে বাড়ির ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

রাজশাহীতে বাড়ির ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে একতলা বাড়ির ছাদ থেকে পড়ে বেলিয়ারা খাতুন বয়স (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর রাজপাড়া থানার বসুয়া অচিনতলা এলাকার কচিমুদ্দিনের স্ত্রী। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুহুল কুদ্দুস জানান, মঙ্গলবার দুপুরে তারা স্বামী-স্ত্রী মিলে বাড়ির ছাদে ট্যাংকি পরিষ্কার করতে উঠে। এ সময় কার্নিশে পা পড়লে ভেঙ্গে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

alokito tv

Pin It on Pinterest