বড়াইগ্রামে বিষ প্রয়োগে ১২ লাখ টাকার মাছ নিধন

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

বড়াইগ্রামে বিষ প্রয়োগে ১২ লাখ টাকার মাছ নিধন
বুলবুল আহাম্মেদ,নাটোর প্রতিনিধি | নাটোরের বড়াইগ্রামে পুকুরে বিষ প্রয়োগে আনুমানিক ১২ লাখ টাকা মুল্যের মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার মৌখাড়া এলাকায় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, উপজেলার মৌখাড়া গ্রামের আনিসুর, ইউনুস, সবুজ ও হুরমত আলী যৌথভাবে একই এলাকার রইসউদ্দিনের পাঁচ বিঘা জলকরের একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। গত বুধবার ভোরে ইউনুস আলী পুকুরে গিয়ে শ’ শ’ মাছ মরে ভেসে থাকতে এবং পুকুরের পাড়ে একাধিক জায়গায় ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট ও কভার পড়ে থাকতে দেখেন। গত মঙ্গলবার রাতের যে কোন সময় শত্রুতাকরে এসব বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করায় রুই, কাতলা, মৃগেলসহ দেশীয় প্রজাতির কৈ, পুঁটিসহ পুকুরের সব মাছ মরে গেছে বলে তিনি দাবী করেন। এ ঘটনায় তাদের কমপক্ষে ১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে বড়াইগ্রাম পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এটি খুবই ন্যাক্কারজনক কাজ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest