নাটোরের লালপুরে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

নাটোরের লালপুরে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
সাহীন ইসলাম , লালপুর ( নাটোর ) প্রতিনিধি । নাটোরের লালপুরে সরকার কর্তৃক কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের আওতায় সরকারের ভূর্তকি মূল্যে ক্রয় করা একটি কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি হস্তান্তর ও করোনা ভাইরাসে কর্মহীন হত-দরিদ্র মানুষের মধ্যে এসব বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল । রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্তরে এই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, জেলা তাতীঁলীগের সাংগঠনিক সম্পাদক ইসবাল হোসেন রিপন, যুগ্ন সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ।

alokito tv

Pin It on Pinterest