নাটোরে বড়াইগ্রামের ৪০৫টি পরিবারে এমপি আব্দুল কুদ্দুসের উপহার বিতরণ

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মে ৩, ২০২০

নাটোরে বড়াইগ্রামের ৪০৫টি পরিবারে এমপি আব্দুল কুদ্দুসের উপহার বিতরণ
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নাটোর -০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি কর্মহীন ও হতদরিদ্র মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন। রবিবার সকালে জোয়াড়ী ইউনিয়নের – ০১ নং থেকে ০৯ নং ওয়ার্ডের মোট ৪০৫টি কর্মহীন- হতদরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন- গুরুদাসপুর বড়াইগ্রামের প্রত্যেকটি মানুষের জীবন আমাদের কাছে সমানভাবে মূল্যবান। করোনা ভাইরাস নিয়ে আপনারা আতঙ্কিত না হয়ে সচেতন হোন এবং নিয়মগুলো মেনে চলে ঘরে থাকুন। নিজে সুস্থ থাকুন, অন্যদের সুস্থ থাকতে সহায়তা করুন। এ সময় এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস, জোয়াড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য আবু হেনা মোস্তফা কামাল সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি বৃন্দ উপস্থিত ছিলেন।

alokito tv

Pin It on Pinterest