এই বৈশাখে

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মে ৩, ২০২০

এই বৈশাখে

এই বৈশাখে

কবি- আলম শামস

এই বৈশাখে ভরা যৌবনে
তোমার জন্য-আমার জন্য
চাই স্বাধীনতা, ভালোবাসার।

ওড়বো ঘুরবো যে দিকে ইচ্ছে
চঞ্চল মন যে দিকে নিচ্ছে।

দিক দিগন্তে
যুগ যুগান্তে
পথের পরে কোনো বনান্তে,
ছুটবো আমরা ছুটবো।
এই বৈশাখের বৃষ্টিতে ভিজে
নতুনের স্বাদ লুটবো।

এই বৈশাখে ভরা যৌবনে
তোমার জন্য-আমার জন্য
চাই স্বাধীনতা ভালোবাসার।

 


alokito tv

Pin It on Pinterest