লালপুরে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চেক হস্তান্তর

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ৪, ২০২০

লালপুরে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চেক হস্তান্তর

সাহীন ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি ::

নাটোরের লালপুরে ৮টি কওমী মাদ্রাসার এতিম, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের ৮৫ হাজার টাকার চেক প্রতিষ্টান প্রধানদের মাঝে হস্তান্তর করা হয়েছে। সোমবার (৪ মে) লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার ৮টি মাদ্রাসার সুপারদের হাতে মাদ্রাসার শিক্ষার্থীদের এই অনুদানের চেক হস্তান্তর করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। চেক হস্তান্তর শেষে মাদ্রাসা সুপারগণ কওমী মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের জন্য এই অনুদান প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কে ধন্যবাদ ও তার দীর্ঘায়ু কামনা করেন।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসনের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট জিয়াউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম প্রমুখ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest