ঢাকা ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মে ৪, ২০২০
হিলি (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুর হাকিমপুর হিলি পৌর সামাজিক বা নিরাপদ দূরত্ব (তিন ফুট বা আড়াই হাত দূরত্ব) বজায় রেখে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ করা হচ্ছে।
আজ সোমবার সকালে হাকিমপুর ডিগ্রী কলেজ মাঠে দিনাজপুর ৬ আসনের এমপি শিবলি সাদিক নির্দেশনায় এ সব ভাতা বিতরণ করা হয়।
করোনাভাইরাসের কারণে, সামাজিক দূরত্ব বজায় রেখে সবার মাঝে ভাতা বিতরণ করেন ভাতাভোগীদেরকে নিজ এলাকার কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান,শারীরিক দূরত্বের বজায় রেখে হাকিমপুর ডিগ্রী কলেজ মাঠে ভাতা বিতরণের করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে শুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়।
বর্তমানে হাকিমপুর পৌর সভায় প্রায় ১১ শ সুবিধাভোগীকে মাঠে সমাজিক দূরত্ব বজায় রেখে ভাতা বিতরণ করা হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণে অধিক ঝুঁকিতে থাকা এসব ব্যক্তি পৌর মেযর জামিল হোসেন চলন্ত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধুজন ও সাধারণ এলাকার মানুষ।
মোঃ লুৎফর রহমান
হিলি দিনাজপুর
০১৭১৬ ৮১৯ ৪৬২


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST