লোটাস আহম্মেদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড়ের কবলে নদীতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৬ মে) সকালে ঘোড়াঘাট পৌর এলাকার উপর দিয়ে প্রবাহিত করতোয়া নদীর বানিয়াপাড়া রাশেরঘাট থেকে নিহত ব্যাক্তির ডুবন্ত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত ব্যাক্তি হলো, পাশ্ববর্তী পলাশবাড়ী উপজেলার পালপাড়া (মুংলিশপুর) গ্রামের মৃত ক্ষিতশ চন্দ্র শীলের ছেলে খগেন চন্দ্র (৫১)। তিনি পেশায় সেলুন কর্মী।
স্থানীয় যায়, গত মঙ্গলবার বিকেলে ঘোড়াঘাট সহ আশেপাশের বেশ কয়েকটি উপজেলার উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যাওয়ার সময় নিহত খগেন চন্দ্র বাঁশের সাঁকোর উপর দিয়ে নদীর পার হয়ে ঘোড়াঘাট থেকে নিজ বাড়ি ঝাঁপড় মুংলিশপুর যাচ্ছিলেন। এ সময় বাঁশের সাঁকো থেকে তিনি পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পাওয়ায় ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয় স্থানীয় লোকজন। পরে সন্ধা ৭টা থেকে প্রথম দফায় দুই ঘন্টা নদীর তলদেশে অভিযান চালায় ফায়ার সার্ভিস সদস্যরা। তবে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ও প্রশিক্ষিত ডুবুরী দল না থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হওয়ার প্রথম দফার অভিযান সমাপ্তি ঘোষনা করেন ফায়ার সার্ভিস সদস্যরা।