হিলিতে ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের পাশে শিবলী সাদিক

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মে ৬, ২০২০

হিলিতে ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের পাশে শিবলী সাদিক
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
করোনাকে প্রতিহত করতে সরকার লকডাউন ঘোষনা করেছে। দীর্ঘদিন মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দি। তাই দিনাজপুরের হিলিতে করোনায় চলমান সংকটময় মূহুর্তে খাদ্য সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের অংশ হিসাবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে খাবার বিতরণ করেন এমপি শিবলী সাদিক।
আজ বুধবার (৬ মে) দুপুর ১২টায় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক হাকিমপুর ডিগ্রী কলেজ মাঠে পৌর এলাকা ও উপজেলার ৩টি ইউনিয়নের মসজিদের ৪৫০ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন সহ অনেকে উপস্থিত ছিলেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest