নাটোরে বড়াইগ্রামে দুই প্রাইভেটকারের সংঘর্ষ, এক শিশু নিহত

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, মে ৬, ২০২০

নাটোরে বড়াইগ্রামে দুই প্রাইভেটকারের সংঘর্ষ, এক শিশু নিহত
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামে দুই প্রাইভেটকারের সংঘর্ষে ১ শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৬ জন। বুধবার ভোর ৬ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়াের বড়াইগ্রাম থানার মোড় এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে।
বনপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আব্দুল সালাম জানান, একটি প্রাইভেটকার রাজশাহী বাঘা থেকে ঢাকার উদ্যোশে যাচ্ছিল অপরটি ঢাকা থেকে পাবনার ইশ্বরদী উদ্যোশে যাচ্ছিলো। পথে বড়াইগ্রামের থানার মোড় এলাকায় পৌছালে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে আহত হয় ৬ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ও আহত অবস্থায় এক শিশুকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা।

alokito tv

Pin It on Pinterest