ঢাকা ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান |
আলোকিত সময়.কম |
করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া ২০০ ভারতীয় আজ বৃহস্পতিবার দেশে ফিরবেন। বুধবার (৬ মে) ঢাকাস্থ ভারতীয় দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে। ঢাকা থেকে প্রথম দিন দেশে ফিরবেন ২০০ ভারতীয়। তাদের বেশিরভাগই ছাত্র। এই যাত্রীরা বিমানযোগে কাশ্মীরের শ্রীনগর যাবেন। এদিকে, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আরো ৯টি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ বিমানের চারটি ও ইউএস বাংলার পাঁচটি ফ্লাইট পরিচালিত হবে। এগুলো কলকাতা, নয়াদিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাই থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনবে।
ভারতে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ জন আকাশপথে ও বিভিন্ন স্থল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST