মোঃ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে সাহারারা ফাউন্ডেশন ও হাকিমপুর থানা পুলিশের সহযোগিতায় ইফতার বিতরণ করা হয়ছে।
আজ শুক্রবার বিকেল ৫টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যলয় প্রাক্তন শিক্ষার্থী আমেরিকার অবস্থিত সাহাসরার আইটি কামের প্রতিষ্টাতা এবং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম আব্দুল্লাহ আল রাফি।
এ সময় হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ, হাকিমপুর প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাহাসরার ফাউন্ডেশনের চেয়ারম্যান একেএম আব্দুল্লাহ আল রাফি হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দের ছেলে।