মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধি :-
দিনাজপুরের হিলিতে রমজান উপলক্ষে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মুসলিম হেলফেন-এশিয়ান রিসোর্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং নমিজান-আফতাবী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এলাকার ৫০ জন দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও সেমাই তুলে দেন স্থানিয় সেভ দ্য লাইফ’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম। এসময় পৌরসভার নারী কাউন্সিলর ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।