ঢাকা ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, মে ১৮, ২০২০
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে কর্মহীন হয়ে পড়া অসহায়, দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার শুটকিগাছা বাজারের ডিএসকে ক্লাব প্রাঙ্গণে সিঙ্গাপুর ভিত্তিক সানরাইজ গ্লোবাল ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লি. এন্ড সানরাইজ ইউনিভার্সাল প্রাইভেট লি. এর সত্বাধিকারী ওহিদুর রহমান রহিতের অর্থায়নে ঈদ সামগ্রীগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম।
আরও উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ডিএসকে ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তোতা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল, সিঙ্গাপুর ভিত্তিক সানরাইজ কোম্পানির পক্ষে শহিদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকার ৩শ পরিবারের মাঝে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।
আয়োজক রবিউল ইসলাম চঞ্চল জানান, রহিত এই এলাকার কৃতিসন্তান। তিনি সিঙ্গাপুরে অবস্থান করলেও এলাকার অসহায়, দিনমজুর, খেটে খাওয়া ও হতদরিদ্রদের সার্বিক সহযোগিতা প্রদান করে আসছেন। বর্তমানে সারাবিশ্ব করোনা ভাইরাসের মরণ থাবায় স্থবির হয়ে পড়েছে। এমন সংকটময় সময়ে রহিত তার এলাকার কর্মহীন হয়ে পড়া মানুষদের ঈদ পূর্ব সময়ে সহযোগিতা প্রদানের লক্ষ্যে এই সামগ্রীগুলো বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই আমরা স্থানীয়রা তারই অর্থায়নে এই ঈদ সামগ্রীগুলো বিতরণ করছি। রহিতের পক্ষ থেকে আগামীতেও এই সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে৷


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST