ঢাকা ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২০
রাকিবুল ইসলাম-দিনাজপুর প্রতিনিধি : র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল তারিখ ১৮ মে ২০২০ খ্রিঃ দুপুরে লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন ও এএসপি আ.ন.ম. ইমরান খান দ্বয়ের নেতৃত্বে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় এর সহকারি পরিচালক মমতাজ বেগম এর সাথে যৌথভাবে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পুলহাট এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী মৎস্য খাদ্য দ্রব্যে জিংক পাউডার মিশ্রণের শাস্তি হিসেবে ‘শফিক ট্রেডার্স’ এর ম্যানেজার মোকাররম হোসেন’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করেন।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST