ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০
মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোঃ শিবলী সাদিক এমপি।
সোমবার এক শোকবার্তায়, সংসদ সদস্য মো. শিবলী সাদিক নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে সোমবার সকাল ১০টায় লঞ্চডুবির এই ঘটনাটি ঘটে। লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST