পঞ্চগড় সদরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০

পঞ্চগড় সদরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে রাব্বি (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে চাকলারহাট ইউনিয়নের নারায়নপুর দেউনিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। রাব্বি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।

জানা যায়, বিকেলে বাড়ির পার্শের নদীতে জাল নিয়ে মাছ মারতে যায় রাব্বি। একসময় হঠাৎ নদীতে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে।

চাকলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন বজ্রপাতে রাব্বি নামে ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest