ঢাকা ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :
পবিত্র ঈদ-উল-আযহার ১২দিন ছুটির পর শুরু হয়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় আমদানি রপ্তানিকার্যক্রম।
গত ১৯ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় স্থলবন্দর (বিবিআইএন) বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে সকল আমদানি-রপ্তানী কার্যক্রম ১২ দিন বন্ধ রাখার ঘোষণা করার পর আবার
শনিবার ৩১/০৭/২০২১ইং তারিখ সকাল থেকে শুরু হয়েছে বাংলাবান্ধা আমদানি- রপ্তানিকার্যক্রম,করোনা মহামারী কোভিড১৯ এর স্বাস্থ্য বিধি মেনে বন্দরের কার্যক্রম চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন।।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST