সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রবীন্দ্রনাথের ৮০ তম প্রয়ান দিবস পালনে জুম আলোচনা ও কবিতাপাঠ

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২১

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর রবীন্দ্রনাথের ৮০ তম প্রয়ান দিবস পালনে জুম আলোচনা ও কবিতাপাঠ

রংপুর থেকে নাসরিন নাজ : আজ ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ তম প্রয়াণ দিবস তিনি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ রংপুর কমিটির আয়োজনে জুম আলোচনা সভা ও কবিতাপাঠের অনুষ্ঠান সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস নিয়ে জুম আলোচনা সভা ও কবিতা পাঠ করেন কবি- লেখক নাসরিন নাজ, কবি দেলোয়ার হোসেন রংপুরী, কবি এ্যাড আবুল কাসেম ইয়াসবীর,কবি নাজিরা পারভীন, কবি সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, কবি আব্দুল কাদের প্রমুখ।

আলোচনায় সকল উপস্থিত কবি বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোতে মৃত্যু বরন করেন।জীবনের শেষ নববর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন শান্তিনিকেতনে শেষ দিনগুলোতে কখনো শয্যাশায়ী,কখনো মন্দের ভালো ছিলেন, ১৯৪১ সালের ২৫ জুলাই আশ্রমের ছেলেমেয়েদের সঙ্গীত অর্ঘ গ্রহন করেন জানালার ধারে। এদুন আজি কোন ঘরে গো খুলে দিলো দ্বার,আজই প্রাতে সূর্য ওঠা সফল হলো আজ।

আগষ্ট এর শুরুতেই হিচকি দিতে শুরু করেন পরের দিন ময়ুরের পাখা পুড়িয়ে খাওয়ানো হলেও লাঘব হয়নি।৩ তারিখ কিডনি সমস্যা হয় ৬ আগষ্ট রাখি পূর্ণিমার দিন কবিকে পূর্ব দিক করে শুইয়ে রাখা হয়, পরদিন ৭ আগষ্ট রবীন্দ্রনাথের কানের কাছে জপা হয় ব্রাক্ষ্মমন্ত্র শান্তম, শিবম, অদ্বৈতম……তমসো মা জ্যোতির্গময়।জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তখন ঘড়ির কাটায় ১২ টা ১০ মিনিট ২২ শ্রাবন কবি চিরকালের জন্য বিদায় নিলেন অমৃত আলোকে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest