ঢাকা ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন গাইবান্ধা জেলা কমিটি অনুমোদন করেছে। সম্প্রতি ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভার সুপারিশের ভিত্তিতে এই জেলা কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটি আগামী তিন (৩) বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এস এম আনজুনুর জামান বকসী (ডিজু), সহ-সভাপতি হয়েছেন মোঃ আবু জাফর লেলিন মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আবু সাইফ ইফতেখার হোসেন পপেল । এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ ছাদেকুল ইসলাম নান্নু, মোছাঃ লাকী বেগম, মোঃ সাজেদুর সালেহীন ও মো: সাইফুল ইসলাম ।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটি জেলার কৃষক সমবায় কার্যক্রমকে গতিশীল করা, উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ও বাজারজাতকরণে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে সমবায়ের শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও কাজ করবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, জেলা পর্যায়ে কৃষি উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম জোরদার এবং সরকারের নীতিমালা বাস্তবায়নে কমিটিকে সক্রিয় থাকতে হবে।
১৫ মার্চ ২০২৬ বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি এইচ এম হাসান আল মামুন লিমন এর স্বাক্ষরিত এ আদেশে পরিচালক (রংপুর অঞ্চল) মো: নূরুল ইসলামের অবহিত করন পত্রে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST