ঢাকা ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকায় একটি বিরল প্রজাতির ময়ূর পাখি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে হাজি খামির উদ্দিন প্রধান আলিম মাদ্রাসার পুকুর থেকে পাখিটি উদ্ধার করা হয়। স্থানীয় বাচ্চা মিয়া ও আব্দুল মান্নান জানায় আমরা দেখতে পাই একটি পাখিকে কুকুর তাড়া করছে । কাছে গিয়ে দেখতে পাই একটি ময়ূর পাখি। পরে স্থানীয় কয়েকজনকে জানাই। সকলে মিলে কুকুরের হাত থেকে পাখিটিকে উদ্ধার করে বাচ্চা মিয়ার বাড়িতে নিয়ে আসি।ময়ূর পাখি উদ্ধার হয়েছে বাচ্চা মিয়ার বাড়িতে খবরটি ছড়িয়ে পড়লে একনজর পাখিটিকে দেখতে এলাকার মানুষজন ছুটে আসে । মূহুর্তে পুরো বাড়ি লোকে লোকারণ্য হয়ে পড়ে। পরে খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তারা ছুটে আসে। বাড়ির মালিক বাচ্চা মিয়া পঞ্চগড় বন বিভাগের কর্মকর্তা মো রুহুল আমিন এর হাতে সন্ধায় ময়ূর পাখিটি হস্তান্তর করেন। বন বিভাগের কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন আমরা ময়ূর পাখিটিকে সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্দ্যানে পাঠাব।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST