মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে করোনা ভাইরাসের সংক্রামক এড়াতে ৫০০ সুবিধাভোগী ও ১২২ টি শিশু পরিবারকে খাদ্য সামগ্রী বিতারণ করেন ইউএনও। শুক্রবার(০১ মে) উপজেলার দুইটি স্পটে সুবিধাভোগী পরিবার গুলোর ভিতরে এ খাদ্য সামগ্রী বিতারণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। জানা যায়, তালতলী উপজেলায় সোনাকাটা ইউনিয়নে লাউপাড়া ও ফকিরহাট বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫০০ সুবিধাভোগী পরিবারের মাঝে জি আর এর ১০ কেজি চাল ও ২ কেজি আলু ত্রাণ বিতরণ করা হয়।এছাড়াও ১২২ টি পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়। শিশু খাদ্যের মাঝে রয়েছে এক প্যাকেট দুধ,দুই প্যাকেট সুজি,এক কেজি মসুরের ডাল ও লেক্সাস বিস্কুট। উপকারভোগী ৩ নং ওয়ার্ডের রিনা বেগম কান্নাজরিত কন্ঠে বলেন, মোরা গুড়াগাড়া লইয়্যা করোনা ভাইরাসের পর ঘরের মধ্যে আছি। মোগো ঘরে ত্যামন খাবার আল্লে না। শেখ হাসিনা ইউএনওর মাধ্যমে মোগো খাওন দিয়া গ্যাছে। আল্লায় হ্যারে বাঁচাইয়্যা রাহুক। মো.আসাদুজ্জামান বলেন,প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে বাংলাদেশের মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ সিধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর এ সিধান্ত বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সুবিধাভোগী পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল,আলু বিতারণ করা হয়েছে। একই সাথে শিশু খাদ্যও দেওয়া হয়। তিনি জনসাধারণের উদ্দেশ্য আরও বলেন ত্রাণ বিষয়ে কোন পরামর্শ, অভিযোগ থাকলে সরাসরি আপনারা ইউএনও জানান । আপনাদের ইউএনও আপনাদের পাশে আছে সব সময়। এ সময় এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান আহমদ ফরাজি, ইউপি সদস্য টুকু শিকদার সহ অনন্য ইউপি সদস্যরা।