নাটোরের লালপুরে হাজী দম্পতির উদ্যোগে বস্ত্র ও নগদ অর্থ বিতরন
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, মে ১০, ২০২০
সাহীন ইসলাম, লালপুর(নাটোর)প্রতিনিধি
নাটোরের লালপুরে হাজী দম্পতির আয়োজনে বস্ত্র ও নগদ অর্থ বিতরন করা হয়।
আজ রোববার সকালে হাজী আব্দুর রহিম দম্পতি দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামের প্রায় অর্ধশত অসহায় ব্যক্তির মাঝে তার নিজ বাসভবনে শাড়ি, লুঙ্গি, শীট কাপড় ও নগদ অর্থ বিতরন করেন।
বিতরনকালে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহিমের ভাগ্নে লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, আজিম উদ্দিন মন্ডল প্রমুখ।