ঢাকা ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২০
আলোকিত সময় ডেস্ক:
প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ এর সভাপতি এস.এম সামছুল আলম নিক্সন, সাধারন সম্পাদক মোঃ জালাল উদ্দীন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক হাসান আলম সুমন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক জানানো হয়। শোকবার্তায় ওনারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, অত্যন্ত সাদামাটা জীবনযাপন ছিল তার। নিরহংকার, অত্যন্ত বিনয়ী ছিলেন।ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনসহ পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তিনি ওতপ্রোত জড়িত ছিলেন। এছাড়া ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা কর্মকাণ্ডে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব আনিসুজ্জামানের সক্রিয় ভূমিকা রয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল আনুমানিক সোয়া পাঁচটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST